আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (চাল) দুস্থ শ্রমজীবী মানুষের মাঝে বিনামূল্যে চাল বিতরণ করেছে সেচ্ছাসেবী সংগঠন ‘তারুণ্য’।
প্রায় ১০০জন শ্রমজীবী মানুষের মাঝে এই চাল বিতরণ করা হয়।
শনিবার বেলা সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিনামূল্যে চাল বিতরণ কর্মসূচী শুরু হয়।
ক্যাম্পাসের বিভিন্ন ভ্রাম্যমান হোটেল ও দোকানে কর্মরত ও পার্শ্ববর্তী এলাকার দুস্থ শ্রমজীবী মানুষের এ চাল বিতরণ করা হয়। সংগঠনের সভাপতি এস এম ফরিদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘তারুণ্য’র উপদেষ্টা ও আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. শাহজাহান মন্ডল, অধ্যাপক ড. মাহবুবুর রহমান, ড. আব্দুল গফুর গাজী, ‘তারুণ্য’র সাবেক সভাপতি সিরাজুম মুনিরা, সাদাত কামাল, বর্তমান সহ-সভাপতি মো. ইয়ামিন মাসুম, যুগ্ম-সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান প্রমূখ।
প্রায় ১০০টি পরিবারের মধ্যে এই চাল বিতরণ করা হয়েছে। উল্লেখ্য, ‘তারুণ্য’ ইসলামী বিশ্ববিদ্যালয়ের অন্যতম অরাজনৈতিক, সেচ্ছাসেবী ও জনকল্যাণমুলক সংগঠন। শীতকালীন বস্ত্র বিতরণ, বিনামূল্যে রক্তদান, বণ্যা দূর্গতদের সহায়তা, পথ শিশুদের পাঠদানসহ নানা ধরণের সমাজসেবামুলক কর্মকান্ড পরিচালনা করে থাকে এই সংগঠন।
এসএইচ





