কম্পিউটার শিক্ষা যেহেতু একটি আবশ্যিক বিষয়, সেহেতু কম্পিউটার শিক্ষককেও অন্যান্য শিক্ষকদের ন্যায় এমপিওভুক্ত করার দাবি জানিয়েছেন, বাংলাদেশ এমপিও বঞ্চিত সহকারী শিক্ষক (কম্পিউটার) কমিটি আয়োজিত মানববন্ধনের বক্তারা।

সোমবার জতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ এমপিও বঞ্চিত সহকারী শিক্ষক (কম্পিউটার) কমিটি এমপিও ‍ভুক্তির জন্য আয়োজিত মানববন্ধনে বক্তারা এ দাবি করেন।

২০১১ সালের আগ পর্যন্ত বেসরকারি কম্পিউটার শিক্ষক (সহকারি) পদকে এমপিওভুক্ত করা হয়।

কিন্তু ২০১১ সালের ১৩ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয় অর্থ বরাদ্ধ না থাকায় অতিরিক্ত শ্রেণী শাখা/ বিভাগ খোলার বীপরিতে নিযুক্ত শিক্ষকদের বেতন-ভাতা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক বহন করতে হবে বলে বলা হয়।

একদিকে মন্ত্রণালয়ের বরাদ্ধ স্থগিত, অন্যদিকে শিক্ষা প্রতিষ্ঠানকে এ বিষয়ে শিক্ষক নিয়োগের জন্য তাগাদা দেয়া হয়।

তাছাড়া কম্পিউটার শিক্ষক প্যাটার্ণভুক্ত ১১ (এগার) জন শিক্ষকদের একজন। কিন্তু অন্যান্য বিষয়ে ছাত্র সংখ্যা বেশি হলে প্রয়োজন অনুযায়ি একাধিক শিক্ষক নিয়োগের বিধান থাকলেও কমিস্পউটার বিষয়ে সে বিধান না থাকায় একজন শিক্ষককে সারাক্ষণ ক্লাশ নেয়ার মধ্যে থাকতে হচ্ছে।

সংগঠনের আহব্বায়ক আশিকুজ্জামান বলেন, আমাদের মতো আটশত শিক্ষক প্রায় চার বছর থেকে এমপিও বঞ্চিত, একদিকে আমাদের অন্যান্য শিক্ষকদের চেয়ে বেশি ক্লাশ হচ্ছে কিন্ত আমরা সেভাবে আর্থিক সহযোগীতা পাচ্ছিনা।

প্রতিষ্ঠান থেকে যা দেয়া হয় তা নামে মাত্র, তাই বাধ্য হয়ে আমাদেরকে প্রতিষ্ঠান থেকে ফিরে পরিবারের হাল ধরতে অন্য কোন কাজ করতে বাধ্য হতে হয়। অনেক সময় সে কাজও পাওয়া যায় না, এখন আমাদের যাতে আর মানবেতর জীবন যাপন করতে না হয়, তার জন্য শিক্ষা মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।

যদিও সরকারি বিধি অবল্বন করে প্রতিটি স্কুলে একজন কম্পিউটার শিক্ষক নিয়োগ দেয়া হয়। সে অনুযায়ি নিয়োগ প্রাপ্ত একজন শিক্ষক রফিকুল ইসলাম বলেন, অন্যান্য শিক্ষক যেখানে তিনের অধিক ক্লাশ নেন না, সেখানে আমাকে প্রত্যেক শ্রেণীতে ৫-৬ টি ক্লাশ নিতে হচ্ছে।

তিনি বলেন, যদি শিক্ষাই জাতির মেরুদন্ড হয়? তাহলে আমরা মনে করি ডিজিটাল বাংলাদেশের মেরুদণ্ড কমিস্পউটার শিক্ষা, তথা তথ্যও যোগাযোগ প্রযুক্তি শিক্ষা। তাই প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ার কারিগর কমস্পিউটার শিক্ষকদের উপর শর্ত তুলে নিয়ে চাকরি এমপিও করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করবেন।

মানববন্ধনে সংগঠনের যুগ্ম-আহব্বায়ক এস এম শামীমুর রহমান সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কমস্পিউটার শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

এমএ/এমকে