পবিত্র ঈদুল ফিতর ও রমজানের ছুটি শেষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হল শিক্ষার্থীদের জন্য খুলে দেয়া হয়েছে।
শুক্রবার সকাল নয়টার দিকে হলগুলো খুলে দেয়া হয়। এরপরই বিভিন্ন এলাকা থেকে হলে আসতে শুরু করেছেন শিক্ষার্থীরা।
এর আগে গতকাল বৃহস্পতিার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে একথা জানানো হয়।
এতে বলা হয়, ঈদুল ফিতরের ছুটি শেষ হওয়ায় শনিবার থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম শুরু হবে এবং রবিবার থেকে সব বিভাগের ক্লাস-পরীক্ষা যথারীতি চলবে।
প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. মো. ইকবাল হোছাইন বলেন, পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী শুক্রবার সকাল নয়টায় শিক্ষার্থীদের জন্য আবাসিক হল খুলে দেয়া হবে।
উল্লেখ্য, পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে গত ৩ জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ে ছুটি শুরু হয়।
এমআর





