জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের অনার্স (সম্মান) প্রথমবর্ষের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে।

সোমবার বিকালে বিশ্ববিদ্যালয়ে জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দফতর থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয় ।

এতে বলা হয়, ‘ডি’ ইউনিটের ৫৯০টি আসনের (মানবিকের জন্য ৩৬০জন, বিজ্ঞানের জন্য ১৪৪ জন, বাণিজ্য ও অন্যান্য জন্য ৮৬জন) আসনের বিপরীতে ৪৮ হাজার ২৬ জন আবেদনকৃত শিক্ষার্থীর মধ্যে ৩৫ হাজার ৪৫৯ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংগ্রহণ করেছিল।

এর মধ্যে ‘ডি’ ইউনিটের মানবিক শাখায় ২ হাজার ১২৫ জন, বিজ্ঞান শাখায় ৩ হাজার ৫৫৩ জন এবং বাণিজ্য ও অন্যান্য শাখায় ১ হাজার ৬৮২ জনসহ সর্বমোট ৭ হাজার ৩৬০ জন শিক্ষার্থীর মেধা তালিকা প্রকাশ করা হয়েছে।

‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ((www.jnu.ac.bd)-এ পাওয়া যাচ্ছে।

জারিফ