নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ব্যবসায় প্রশাসন বিভাগের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃৃন্দ।
রবিবার ১৮ মার্চ বিভাগটির ক্লাস রুমে কেক কাটার মাধ্যমে এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
২০১২ সালের এই দিনে মাত্র ২ জন শিক্ষক এবং ৮০ জন শিক্ষার্থী নিয়ে পথচলা শুরু করেছিল বিভাগটি। বর্তমানে বিভাগটিতে ১১ জন শিক্ষক, বিভিন্ন বর্ষের প্রায় ৫৬০ জন শিক্ষার্থী এবং ৩ জন স্টাফ রয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান মো: মাহবুবুল হক, সহকারী অধ্যাপক শফিকুল আলম,মোহাম্মদ রুবেল মিয়া এবং সুমন কুমার দাস। এছাড়াও বক্তব্য রাখেন সহকারী অধ্যাপিকা সূবর্ণা বিশ্বাস ও প্রভাষিকা তৃণা সাহা।
বক্তারা তাদের বক্তব্যে বিভাগটির পথচলা থেকে শুরু করে আজ পর্যন্ত সার্বিক বিষয় স্মৃতিচারণ করেন। এসময় তারা শিক্ষার্থীদের দেশ জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান। শিক্ষার্থীদের অপরাজনীতিতে না জড়িয়ে ভালো মানুষ হিসেবে নিজেদের তৈরি করার পরামর্শও দেন তারা।
জান্নাত/জেড





