রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গ্রন্থাগার ব্যাবস্থাপনা বিষয়ক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার সকালে ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের কনফারেন্স রুমে ‘ওপেন সোর্স সফটওয়ার ইন লাইব্রেরী ম্যানেজম্যান্ট: ওপারচুনিটিস এন্ড চ্যালেঞ্জ ইন লাইব্রেরী সার্ভিস’শীর্ষক দিনব্যাপী এই সেমিনারের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রো-ভিসি প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান।

বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের প্রশাসক প্রফেসর সফিকুন্নবী সামাদীর সভাপতিত্বে ও ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরী ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী আফসানা ঝুমুরের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সেমিনারের সমন্বয়ক গ্রন্থাগারের উপ-গ্রন্থাগারিক ড. মো. গোলাম মোস্তফা।

সেমিনারের প্রথম টেকনিক্যাল সেশনে ৬টি ও দ্বিতীয় টেকনিক্যাল সেশনে ৫টি প্রবন্ধ উপস্থাপিত হবে বলে নির্ধারিত হয়। এছাড়া দুটি প্যানেল আলোচনাও অনুষ্ঠিত হবে।

এই সেমিনারে বাংলাদেশ ও ভারত থেকে প্রায় ১০০ জন গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান পেশাজীবী, গবেষক ও শিক্ষার্থী অংশ নিচ্ছেন।

 এসটি