তাবলিগ জামায়াতের প্রধান মুরুব্বী (শুরা সদস্য) ওয়াসিফুল ইসলাম ও কাকরাইল মসজিদের পেশ ইমাম মাওলানা যোবায়েরকে অপসারণের দাবি জানিয়েছে রাবি তাবলিগ জামায়াতের সদস্যরা।
রোববার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের শিক্ষক লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনে তাদের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপ ও ২০০ কোটি টাকা আত্মাসাতের অভিযোগ এনে এ দাবি জানানো হয়।
এরআগে উল্লিখিতদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলায় তাবলিগের একটি গ্রুপের ওপর ওয়াসিফ গ্রুপের কর্মীরা যে হামলা চালিয়েছিল তারও প্রতিবাদ এবং হামলাকারীদের দ্রুত বিচারের দাবিও জানিয়েছেন তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, তাবলিগ একটি অরাজনৈতিক ও নিজেদের অর্থে পরিচালিত একটি দ্বীনি সংগঠন। তাবলিগের শুরা সদস্য ওয়াসিফুল ইসলামের নেতৃত্বে কিছু লোক চাঁদা তুলে সেই অর্থ আত্মসাত করছেন এবং রাজনীতিতে অংশগ্রহণ করছেন।
যারা এসব অন্যায়ের প্রতিবাদ করছেন তাদেরকেই তাবলিগ বহির্ভূত বলা হচ্ছে। আর তাদেরকে সহায়তা করছেন কাকরাইল মসজিদের খতিব মাওলানা যোবায়ের। তাদের এই দুর্নীতি ও অপকর্মের খতিয়ান একটি বই আকারে লিপিবদ্ধও করা হয়েছে। বইটি সাধারণ তাবলিগ কর্মীদের মাঝে বিলি করতে গিয়ে দেশের বিভিন্ন জায়াগায় ওয়াসিফ গ্রুপের সন্ত্রাসীরা তাবলিগীদের ওপর হামলা করেছে।
এরই ধারাবাহিকতায় গত ১৫ মে রাতে রাজশাহী নগরীর মারকাস মসজিদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২ জন শিক্ষকসহ অন্তত ১০ জন ছাত্রের বিরুদ্ধে অতর্কিত হামলা চালিয়েছে তারা। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এ হামলার ঘটনায় পরের দিন নগরীর বোয়ালিয়া মডেল থানায় হামলাকারী ১০ জনের জনের নাম উল্লেখ করে একটি মামলাও দায়ের করা হয়েছে। কিন্তু তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
সংবাদ সম্মেলনে আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তাবলিগের শুরা সদস্য ওয়াসিফুরসহ তার অনুসারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সরকারের প্রতি অনুরোধ জানান।
এসময় লিখিত বক্তব্য পাঠ করেন ভাষা বিভাগের সহকারী অধ্যাপক ও তাবলিগ কর্মী মো. নজরুল ইসলাম। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে আরবী বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান, পপুলেশন সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান, ফার্মেসী বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আলম খান, এনিমেল হাজব্রেন্ড্রী বিভাগের সভাপতি ড. খন্দকার মো. মোজাফফর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, ১৯ মে (টাইমনিউজবিডি.কম) // এনএস[/b]
শিক্ষা
তাবলিগ প্রধান ওয়াসিফুল যোবায়েরকে অপসারণের দাবি!
তাবলিগ জামায়াতের প্রধান মুরুব্বী (শুরা সদস্য) ওয়াসিফুল ইসলাম ও কাকরাইল মসজিদের পেশ ইমাম মাওলানা যোবায়েরকে অপসারণের দাবি জানিয়েছে রাবি তাবলিগ জামায়াতের সদস্যরা। রোববার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জুবেরী





