ঢাকা-খুলনা মহাসড়কের মাগুরা পল্লী বিদ্যুৎ এলাকায় কাভার্ডভ্যান চাপায় কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষকসহ ২জন নিহত হয়েছেন।
আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ইবি ইসলামী স্ট্যাডিয়ান দাওয়া বিভাগের অধ্যাপক ড. আবদুল্লা জাহাঙ্গীর (৪৫) ও প্রাইভেটকার চালক সেন্টু মল্লিক (৪০)।
মাগুরা ফায়ার স্টেশন অফিসার মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকালে ঝিনাইদাহ থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকারকে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যান চাপা দিলে ঘটনাস্থল দুই জন মারা যায়।
এ ঘটনায় আহত দুই জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
এমবি





