নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
আজ (রোববার) উপাচার্যের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভর্তি কমিটির চেয়ারম্যান উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান সাংবাদিকদের সামনে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল প্রকাশ করেন।
পরীক্ষায় মোট আবেদনের সংখ্যা ৪৭,৫৪১; যার মধ্যে ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৭৬.৪৬%। পাশের হার ‘অ’ ইউনিট ৬১.২৫%, ‘ই’ ইউনিট ৭৮.৯১%, ‘ঈ’ ইউনিট ৬৫.৯১% এবং ‘উ’ ইউনিট ৬৪.৫৯%।
ফলাফল ঘোষণা অনুষ্ঠানে বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. হুমায়ুন কবির, ভর্তি কমিটির সচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মো. মমিনুল হক, ইনস্টিটিউট অব ইনফরমেশন সায়েন্স এর পরিচালক ড. আবদুল্লাহ আল মামুন, পরীক্ষা পরিচালনা উপ-কমিটির আহ্বায়ক ড. মোহাম্মদ আশরাফুল আলম, আসন বিন্যাস কমিটির আহ্বায়ক ও শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মো. ইউছুফ মিঞা, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, কৃষি বিভাগের চেয়ারম্যান ড. মো. আতিকুর রহমান ভূঞা প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ৩ ও ৪ নভেম্বর ‘এ’, ‘বি’, ‘সি’ এবং ‘ডি’ সহ ৪টি ইউনিটের ২৫টি বিষয়ে ১ হাজার ১৬৫ আসনের বিপরীতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিষয় নির্বাচন ও ভর্তি কার্যক্রম নিম্নক্ত সময়সূচী অনুযায়ী অনুষ্ঠিত হবে।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের সাক্ষাৎকার ও ভর্তি: ৩ ডিসেম্বর ২০১৭ সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত ‘A’ ইউনিটের মেধাতালিকা ১-৩১০ পর্যন্ত, অপেক্ষমান তালিকা ৩১১-৬৫০ পর্যন্ত, বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত (আসন খালি থাকা সাপেক্ষে)।
৪ ডিসেম্বর সকাল ৯ টা থেকে বেলা ১২টা পর্যন্ত, ‘B’ ইউনিটের অপেক্ষমান তালিকা ৬৫১-১০০১ পর্যন্ত (আসন খালি থাকা সাপেক্ষে)।
৪ ডিসেম্বর বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত, ‘C’ ইউনিটের মেধাতালিকা ১-৩৫৫ পর্যন্ত।
৫ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত, ‘ই’ ইউনিটের অপেক্ষমান তালিকা ৩৫৬-১২০১ পর্যন্ত (আসন খালি থাকা সাপেক্ষে)।
৬ ডিসেম্বর সকাল ৯টা থেকে ‘D’ ইউনিটের মেধাতালিকা ১-২২০ পর্যন্ত এবং অপেক্ষমান তালিকা ২২১-৬০১ পর্যন্ত (আসন খালি থাকা সাপেক্ষে)।
৭ ডিসেম্বর সকাল ৯টা থেকে ‘উ’ ইউনিটের মেধাতালিকা ১-১৩২ (বিজ্ঞান); ১-১১৬ (বাণিজ্য); ১-৩২ (মানবিক) এবং অপেক্ষমান তালিকা ১৩৩-৩০১ (বিজ্ঞান); ১১৭-২০১ (বাণিজ্য); ৩৩-৭১ (মানবিক) পর্যন্ত (আসন খালি থাকা সাপেক্ষে)।
১০ ডিসেম্বর সকাল ৯টা থেকে মুক্তিযোদ্ধা কোটায় ‘অ’ ইউনিটের মেধাতালিকা ১-২০ এবং অপেক্ষমান তালিকা ২১-৭১ (আসন খালি থাকা সাপেক্ষে); উপজাতি কোটায় মেধাতালিকা ১-৭; অপেক্ষমান তালিকা ৭-২৫ (আসন খালি থাকা সাপেক্ষে); মুক্তিযোদ্ধা কোটায় ‘ই’ ইউনিটের মেধাতালিকা ১-২২ এবং অপেক্ষমান তালিকা ২৩-৮১ (আসন খালি থাকা সাপেক্ষে); উপজাতি কোটায় মেধাতালিকা ১-৭; অপেক্ষমান তালিকা ৮-৩৫ (আসন খালি থাকা সাপেক্ষে)।
মুক্তিযোদ্ধা কোটায় ‘ঈ’ ইউনিটের মেধাতালিকা ১-১২ এবং অপেক্ষমান তালিকা ১৩-৭১ (আসন খালি থাকা সাপেক্ষে); উপজাতি কোটায় মেধাতালিকা ১-৪; অপেক্ষমান তালিকা ৫-১০ (আসন খালি থাকা সাপেক্ষে); মুক্তিযোদ্ধা কোটায় ‘উ’ ইউনিটের মেধাতালিকা ১-৭ (বিজ্ঞান), ১-৭ (বানিজ্য), ১-২ (মানবিক); অপেক্ষমান তালিকা ৮-২০ (বিজ্ঞান), ৮-২০ (বানিজ্য), ৩-৪ (মানবিক) আসন খালি থাকা সাপেক্ষে এবং উপজাতি কোটায় মেধাতালিকা ১-২ জন (বিজ্ঞান), ১-২ জন (বানিজ্য), ১ জন (মানবিক); অপেক্ষমান তালিকা ৩-১০ (বিজ্ঞান), ৩-১০ (বানিজ্য), ২-৭ (মানবিক) আসন খালি থাকা সাপেক্ষে।
মুক্তিযোদ্ধা কোটায় শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে সরকারি পরিপত্র অনুযায়ী (মুক্তিযোদ্ধার সন্তান অগ্রাধিকার পাবে) ভর্তি করা হবে।
ভর্তির প্রয়োজনীয় কাগজপত্র: ১. এসএসসি ও এইচএসসি’র মূল মার্কশিট এবং প্রত্যেকটির একটি করে সত্যায়িত কপি অবশ্যই সঙ্গে আনতে হবে।
২. টেলিটক বাংলাদেশ লিমিটেড থেকে ডাউনলোডকৃত প্রবেশপত্রের (ভর্তি পরীক্ষার সময় কক্ষ পরিদর্শক কর্তৃক স্বাক্ষরিত) কপি।
৩. ইউনিট ভিত্তিক “বিষয় নির্বাচনী ফরম” (চয়েস ফরম) অনলাইন থেকে সংগৃহ ও পূরণ করে প্রিন্ট কপি সঙ্গে আনতে হবে।
৪. পাঁচ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি। ৫. নাগরিকত্ব সার্টিফিকেট/জন্ম নিবন্ধন/পাসপোর্ট এর সত্যায়িত কপি।
৬. মুক্তিযোদ্ধা কোটায় ভর্তিচ্ছু প্রার্থীদের পিতা-মাতার অনুকূলে সরকার কর্তৃক ইস্যুকৃত মুক্তিযোদ্ধা সার্টিফিকেট এবং প্রয়োজনে দাদা-দাদী, নানা-নানীর সম্পর্কের সার্টিফিকেটের মূল কপি এবং সত্যায়িত কপি।
৭. উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে উপজাতি ভিত্তিক প্রত্যয়ন পত্রের মূল কপি ও সত্যায়িত কপি এবং ৮. প্রথম টার্মের ক্রেডিট আওয়ার ফি’সহ অন্যান্য ফি-চার্জ বাবদ সকল গ্রুপের জন্য আনুমানিক ২৫,০০০.০০ (পঁচিশ হাজার) টাকা ভর্তি হওয়ার জন্য সঙ্গে আনতে হবে।
উপরোল্লিখিত কাগজপত্র ব্যতিত কোন ছাত্রছাত্রীকে ভর্তির অনুমতি দেয়া হবে না। মেধাতালিকা ও অপেক্ষমান তালিকা থেকে ভর্তির অনুমতি প্রাপ্ত প্রার্থীদেরকে ‘অ’ ও ‘ই’ ইউনিটের শিক্ষার্থীদের ৬ ডিসেম্বর মধ্যে এবং ‘ঈ’ ও ‘উ’ ইউনিটের শিক্ষার্থীদের ১০ ডিসেম্বর মধ্যে; মুক্তিযোদ্ধা এবং উপজাতি কোটা থেকে ভর্তির অনুমতি প্রাপ্ত প্রার্থীদেরকে ১০ ডিসেম্বর এর মধ্যে অবশ্যই ভর্তি হতে হবে।
ভর্তি ফি অগ্রণী ব্যাংক লি: নোবিপ্রবি শাখা, অফিস চলাকালীন সময় হিসাব নং: ০২০০০০৫৩২৬৫৪৪ এ জমা দিয়ে ভর্তি হবে।
রাজিয়া সুলতানা/এমবি





