জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব পেলেন  বিশিষ্ট রসায়নবিদ ও রসায়ন বিজ্ঞান বিভাগের অধ্যাপক তপন কুমার সাহা।
জাবি সূত্রে জানা যায়, সদ্য বিদায়ী প্রক্টর ড. মুজিবুর রহমান পদত্যাগ করলে,  নতুন ভিসি অধ্যাপক ফারাজানা ইসলাম তাকে নিয়োগ দেন। এছাড়া ১১ সদস্য বিশিষ্ট নতুন প্রক্টরিয়াল বডি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার সাড়ে ৯টায় সদ্য বিদায়ী  প্রক্টর ড. মুজিবুর রহমানের নিকট থেকে দায়িত্ব নেন অধ্যাপক তপন কুমার।
দায়িত্ব গ্রহণ করে অধ্যাপক তপন কুমার সোমবার রাত সাড়ে ৯টায় টাইম  নিউজকে জানান, কিছুক্ষণ আগে দায়িত্ব বুঝে নিয়েছি। এসময় তিনি সাংবাদিকসহ দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন।
[b]জাবি,৪মার্চ,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]