রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা আজ অনুষ্ঠিত হবে।

আজ (শুক্রবার) সকাল ৯টায় রুয়েটের বিভিন্ন ভবনে ১ম বর্ষ ভর্তি পরীক্ষা শুরু হবে।

চলতি শিক্ষাবর্ষে রুয়েটে ১ হাজার ১১৫টি আসনে ভর্তির জন্য সর্বমোট ৬ হাজার ৩৪৮ ছাত্রছাত্রী পরীক্ষায় অংশ নেবে।

‘ক’ গ্রুপের ভর্তি পরীক্ষা সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। আর ‘খ’ গ্রুপের ভর্তি পরীক্ষা অর্থাৎ শুধুমাত্র আর্কিটেকচারে বিভাগে ভর্তীচ্ছুদের পরীক্ষা সকাল ৯টা থেকে ১২টা ১০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষার আসন বিন্যাস রুয়েটের ওয়েবসাইট (www.ruet.ac.bd) এবং প্রশাসনিক ভবনের নোটিশ বোর্ড’সহ এবং ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে স্থাপন করা হয়েছে। 

এমবি