সন্ধায় প্রকাশিত হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য ২০১৩ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার ফল।

আজ বুধবার (৪ ফেব্রুয়ারি’২০১৫) সন্ধ্যা ৭ টায় ফল প্রকাশ করা হবে।

এ পরীক্ষায় ৩০ (ত্রিশ) টি অনার্স বিষয়ে সারাদেশে ৪৭৩ টি কলেজের ১৭৮ টি কেন্দ্রে নিয়মিত ১ লাখ ৫৭ হাজার ২২০ জন পরীক্ষায় অংশ নেয়। এতে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৩৬ হাজার ২৫৪ জন। এ বর্ষের তত্ত্বীয় পরীক্ষা শেষ হয় ২০১৪ সালের ১৫ নভেম্বর।

এ পরীক্ষার ফল সন্ধ্যা ৭ টা হতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd এবং www.nubd.info থেকে এবং যে কোন মোবাইল Message অপশনে গিয়ে nu<space> H1 <space> Roll No লিখে ১৬২২২ নম্বরে Send করে ফলাফল পাওয়া যাবে।

এমকে