২০১৬-১৭ শিক্ষাবর্ষের ব্যাচেলর অব ডেন্টাল সাজারি (বিডিএস) ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট (www.dghs.gov.bd) থেকে পরীক্ষার ফল জানা যাবে। শনিবার বিকেলে ফল প্রকাশ করা হয়।

জানা গেছে, শুক্রবার সকালে সারা দেশে পাঁচটি কেন্দ্রে বিডিএস ভর্তি পরীক্ষা হয়। এ পরীক্ষায় অংশ নিতে ২২ হাজার ৩৫৫ জন শিক্ষার্থী আবেদন করেন। ১৯ হাজার ৭০২ জন পরীক্ষায় অংশ নেন। এদের মধ্যে ১৩ হাজার ১৭০ জন উত্তীর্ণ হয়েছেন।

ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ প্রাপ্ত নম্বর ৮৩ দশমিক ৭৫ এবং সর্বনিম্ন (সাধারণ) ৭৩।

সূত্র জানায়, দেশে বর্তমানে সরকারি নয়টি (একটি ডেন্টাল কলেজ ও আটটি ইউনিট) ও বেসরকারি ২৪টিসহ মোট ডেন্টাল কলেজ/ইউনিটের সংখ্যা ৩৩টি। মোট আসন ১ হাজার ৯১৭টি। সরকারি কলেজ ও ডেন্টাল ইউনিটে আসন সংখ্যা ৫৩২টি। এর মধ্যে মুক্তিযোদ্ধা কোটায় ১০টি এবং আদিবাসী কোটায় পাঁচটি আসন আছে। বেসরকারি ডেন্টাল কলেজগুলোতে আসন সংখ্যা ১ হাজার ৩৮৫টি।

এআই