চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ককটেল উদ্ধারের ঘটনায় ৪৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জনের নামে মামলা করা হয়েছে।

হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কমল বাদী হয়ে রোববার গভীর রাতে মামলাটি করেন।

ওই মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে হাটহাজারী মডেল থানার এসআই মো. রাজ্জাককে।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন।

এর আগে রোববার দুপুরে এএফ রহমান হলের পেছনে তল্লাশি চালিয়ে পাহাড় থেকে ২১টি ককটেল উদ্ধার করে পুলিশ।

ঢাকা, ১৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর