মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ ও ইংলিশ ডিপার্টমেন্টের সামার সেমিস্টার-২০১৪ এর ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ইউনিভার্সিটির করডোভা মিলনায়তনে অনুষ্ঠিত এ প্রোগ্রামে প্রধান অতিথি ছিলেন ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. চৌধুরী মাহমুদ হাসান। সভাপতিত্ব করেন ট্রেজারার প্রফেসর ড. এম কোরবান আলী।  
প্রধান অতিথি তার বক্তব্যে নবাগত শিক্ষার্থীদের ইউনিভার্সিটিতে স্বাগত জানিয়ে প্রত্যেককে সৎ যোগ্য সুনাগরিক হয়ে দেশ গড়ার কাজে আত্মনিয়োগের আহবান জানান।
অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন প্রফেসর হেমায়েত হোসাইন খান ডিন,কলা অনুষদ; প্রফেসর ড. রুহুল আমিন ডিন,ব্যবসায় প্রশাসন অনুষদ;ইউনিভার্সিটির রেজিস্ট্রার আবুল বাশার খান,পরীক্ষা নিয়ন্ত্রক এ এইচ এম আবু সাঈদ,ইংরেজী বিভাগের এ্যাসিসটেন্ট প্রফেসর আহমেদ মাহবুব-উল-আলম,ব্যবসায় প্রশাসন বিভাগের এ্যাসিসটেন্ট প্রফেসর মাহাবুব আলম, এ্যাসিসটেন্ট প্রফেসর ও সহকারী ছাত্র উপদেষ্টা মোহাম্মদ আবুল কালাম আজাদ এবং ডেপুটি ডিরেক্টর অব পাবলিক রিলেশন্স আবদুল মতিন।  
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের শিক্ষক,কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।
[b]ঢাকা, ৬ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]