প্রস্তাবিত ৮ম জাতীয় বেতন কাঠামোতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ‘অবমূল্যায়নের’ প্রতিবাদ এবং বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল ঘোষণার দাবিতে ‘কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট’ কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) শিক্ষক সমিতি।
রবিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অংশগ্রহণের মধ্যে দিয়ে এ কর্মসূচি পালন করেন তারা।
কর্মসূচিতে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম, উপ-উপাচার্য প্রফেসর মোহাম্মদ রফিকুল আলম, চুয়েট শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. বদিউস সালাম, প্রফেসর ড. স্বপন কুমার পালিত, ড. মো. কামরুল হাছান এবং মোহাম্মদ ইসলাম মিয়া প্রমুখ।
চুয়েট শিক্ষক সমিতির কার্যকরী পরিষদের সকল সদস্যসহ বিভিন্ন অনুষদের ডীন, বিভিন্ন ইনষ্টিটিউটের পরিচালক ওসকল বিভাগীয় শিক্ষকবৃন্দ কর্মসূচিতে যোগ দেন।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পরীক্ষা সংক্রান্ত সকল কার্যক্রম ধর্মঘটের আওতামুক্ত ছিল।
গত ১৬ আগষ্ট সকাল ১০টায় উপাচার্যের স্বাক্ষরের মাধ্যমে ‘কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট এবং স্বাক্ষর সংগ্রহ’-এর কর্মসূচি পালন শুরু করেন তারা।
এমকে





