১৬ দফা দাবিতে টানা চতুর্থ দিনের মত আন্দোলন চালিয়ে যাচ্ছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা।

আজ (১৮ জুন) মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক সাইফুল ইসলামের কার্যালয় ও প্রশাসনিক ভবনে শিক্ষার্থীরা তালা ঝুলিয়ে দিয়েছে।

শিক্ষার্থীদের ১৬ দফা দাবির মধ্যে রয়েছে- পলাশিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রবেশমুখে গেট নির্মাণ, বিতর্কিত প্রক্রিয়ায় শিক্ষক নিয়োগ বাতিল, নিয়মিত শিক্ষক মূল্যায়নের ব্যবস্থা, শিক্ষার্থীদের সব লেনদেন ডিজিটাল করা, গবেষণায় বরাদ্দ বৃদ্ধি, টার্ম পরীক্ষায় কোডিং সিস্টেম চালু, ছাত্রী হলকে সনি হল নামকরণ ইত্যাদি।

আন্দোলনের আহ্বায়ক বুয়েট মেকানিক্যাল বিভাগ শেষ বর্ষের ছাত্র হাসান সরোয়ার সৈকত বলেন, “আমরা দাবি-দাওয়া নিয়ে ভিসি স্যারের সঙ্গে অনেকবার সাক্ষাৎ করার চেষ্টা করেছি, কিন্তু তিনি সাড়া দেননি। প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে চারদিন ধরে তিনি অনুপস্থিত। বিভিন্ন সময় এসব দাবিতে আমরা স্যারদের কাছে দাবি জানালেও বারবার আশ্বাস দেয়া হয়েছে, কিন্তু বাস্তবায়ন হয়নি।”

এমবি