দেশের আর্থসাজিক উন্নয়ন ও বেকার সমস্যা সমাধানে নতুন কর্মসংস্থান তৈরির বিকল্প নেই। এ বিষয়টিকে মাথায় রেখে নতুন উদ্যোক্তা তৈরির জন্য নতুন বিভাগ খুলে নানান কার্যক্রম হাতে নিয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আগামী পাঁচ বছরে ৫০০ নতুন উদ্যোক্তা তৈরির পরিকল্পনা নিয়ে ইতিমধ্যে কাজ শুরু করেছে এই ইউনিভার্সিটির ‘এন্ট্রাপ্রেনিউরশীপ’ বিভাগ।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসকল তথ্য জানান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘এন্ট্রাপ্রেনিউরশীপ’ বিভাগ ইতিমধ্যে দুটি সেশনে ভর্তি কার্যক্রম শেষ করে শিক্ষার্থীদের পাঠদান অব্যাহত রেখেছে। এবার তৃতীয় সেশনের ভর্তি কার্যাক্রম আজ থেকে শুরু করেছে। প্রথম দুটি সেশনে মোট ১৪ জনকে স্কলারশিপ দিয়ে অধ্যয়নের সুযোগ দেওয়া হয়েছে। এবার আরও ২০জনকে স্কলারশিপ দিয়ে অধ্যয়নের সুযোগ দেওয়ার জন্য কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
উদ্যোক্তা হতে আগ্রহী তরুনদের খুজে বের করতে “Are You the Next Startup” শিরোনামে রিয়েলিটি শো’র মত করে মেধা অন্বেষণ শুরু করে ইউনিভার্সিটি।আর এতে বিজয়ীদেরকে স্কলারশিপ দিয়ে ‘এন্ট্রাপ্রেনিউরশীপ’ বিভাগে অধ্যয়নের সুযোগ দেয়া হয়।
প্রকল্পের মূল উদ্দেশ্যের বিষয়ে জানানো হয়, যুব সমাজকে উদ্যোক্তা তৈরির মাধ্যমে মূলধারার সাথে সমন্বিত করে শিক্ষিত বেকারদের কর্মসংস্থান করে দেশের অর্থনীতিকে গতিশীল করা।
সবুর খান বলেন, এ বিভাগ থেকে পাস করে আমাদের তত্তাবধানে পাঁচলক্ষ টাকা পুজি নিয়ে ব্যাবসা শুরু করতে পারবে আমাদের শিক্ষার্থীরা।
সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের জানাশুনায় যদি কোন মেধাবী শিক্ষার্থী থাকে, যারা পরিবারকে সাপোর্ট দেওয়ার চিন্তা করে পড়াশুনা বাদ দিয়ে ব্যাবসা শুরু করেছে, তাহলে আমাদেরকে জানাবেন আমরা ঐ শিক্ষার্থী এবং তার পরিবারের দায়িত্ব নিব। সে যেন পড়াশুনা করেও পরিবারকে সাপোর্ট দিতে পারে সে ব্যবস্থা আমরা করে দিব।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, স্টুডেন্ট এফেয়ার্স পরিচালক সৈয়দ মিজানুর রহমান, ‘এন্ট্রাপ্রেনিউরশীপ’ বিভাগের প্রধান সৈয়দ মারুফ রেজাসহ অন্যন্য কর্মকর্তাবৃন্দ।
ভর্তি পক্রিয়া এবং “Are You the Next Startup?- Season 03” স্কলারশিপের জন্য নির্বাচন পদ্বতি নিন্মে তুলে ধরা হলো:
অনলাইনে দরখাস্ত আহ্বান শুরু: ১০ আগস্ট ২০১৭
অনলাইনে দরখাস্ত জমা দেওয়ার শেষ তারিখ: ৩১ আগষ্ট ২০১৭
অনলাইন প্রাক নির্বাচনী রাউন্ড শুরু: ৬ সেপ্টেম্বর ২০১৭
অনলাইনে প্রাক নির্বাচনী রাউন্ড শেষ: ০৭ সেপ্টেম্বর ২০১৭
নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রনয়ণ: ০৯ সেপ্টেম্বর ২০১৭
নির্বাচিত প্রার্থীদের অবহিতকরণ: ১০-১১ সেপ্টেম্বর ২০১৭
আইস ব্রেকিং সেশন: ১৬ সেপ্টেম্বর ২০১৭
গ্রুমিং ও বুস্ট আপ ক্যাম্প: ১৭-১৯ সেপ্টেম্বর ২০১৭
চুড়ান্ত নির্বাচনী পর্ব: ২০ সেপ্টেম্বর ২০১৭
বৃত্তি প্রদান ও ভর্তি: ২৩-২৫ সেপ্টেম্বর ২০১৭
ক্লাস ও কার্যক্রম শুরু: ২৬ সেপ্টেম্বর ২০১৭
রেজিস্ট্রেশন লিংক: http://next-startup.net





