ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবী ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ভর্তিকৃত নতুন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করেছে আরবী ভাষা ও সাহিত্য পরিবার। শনিবার সকাল সাড়ে ১০টায় এক আনান্দঘনো পরিবেশে নবীণ বরণের আয়োজন করে বিভাগটি। প্রফেসর ড. কামরুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় সভাপতি প্রফেসর ড. তোজাম্মেল হোসেন।
নবীণ বরণ অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা মূলোক বক্তব্য রাখেন বিভাগীয় শিক্ষকরা। নবাগত শিক্ষার্থীদের পদচারণায় নতুন করে প্রাণচঞ্চল হয়ে ওঠে ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। জানা যায়, খুব দ্রুত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সর্বোচ্চ কর্তাব্যাক্তিদের আমন্ত্রণ করে শিক্ষার্থীদের আনুষ্ঠাণিক ভাবে বরণ করে নেওয়া হবে।
সভাপতির বক্তব্যে প্রফেসর ড. তোজাম্মেল হোসেন বলেন, “এই জ্ঞনের বাগানে তোমরা মুক্ত পাখির মত। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি কদমে শিক্ষা নেওয়ার মত অনেক কিছু আছে। তোমরা সচেতনার সাথে পাঁচটি বছর লেখা পড়া করলে জীবনকে গড়তে পারবে এবং দেশ ও জাতীকে অনেক কিছু দিতে পারবে বলে আমি আশা করি। তিনি এসময় পবিত্র আল-কোরানের একটি আয়াত উল্লেখ্য করেন। যার অর্থ - যারা জানে আর যারা জানে না তারা কি সমান”।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিভাগের প্রবীণ শিক্ষক প্রফেসর ড. রুহুল আমিন, প্রফেসর ড. নেছার উদ্দিন আহমদ, প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান, প্রফেসর ড. মো: আব্দুল মোত্তালিব, প্রফেসর ড. আবু সাঈদ মোহাম্মাদ আলী, প্রফেসর ড. মো: ওবাইদুল ইসলাম, প্রফেসর ড. এ. কে. এম মফিজুল ইসলাম, প্রফেসর ড. এ. কে. এম শামসুল হক ছিদ্দিকী, ড. নূর মোহাম্মদ, ড. মোহাম্মদ সাইফুল গণি (নোমান), ড. কাউছার মো: বাকী বিল্লাহ প্রমূখ। এছাড়াও আরবী বিভাগের বিভিন্ন বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থী এবং বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ। উল্লেখ্য, একই দিনে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগে নতুন শিক্ষার্থীদের বরণ করেছে বিভাগ সমূহ।
এমএম





