আগামী ২৮ জানুয়ারি থেকে ৩৪তম বিসিএসের লিখিত পরীক্ষায় সাধারণ ক্যাডারে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা শুরু হবে।
সোমবার সরকারি কর্ম কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২৮ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারির মধ্যে আগারগাঁওয়ে অবস্থিত পিএসসি অফিসে এ মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিদিন সকাল ১০টা থেকে নেওয়া হবে মৌখিক পরীক্ষা। পিএসসির ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করে প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ নির্ধারিত দিনে উপস্থিত হতে হবে।
এআর





