এমবিবিএস ও ব্যাচলর অব ডেন্টাল সার্জারি (বিডিএস)তে দ্বিতীয়বার ভর্তিতে নতুন নিয়ম চালু করতে যাচ্ছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়। ২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকে এ নতুন নিয়ম চালু হবে।
আজ রোববার সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে আসন্ন ২০১৭-১৮ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তি সংক্রান্ত এক সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়।
নতুন নিয়ম অনুযায়ী যেসব শিক্ষার্থী মেডিকেলে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নেবে তাদের এইচএসসি সর্বমোট নম্বর থেকে ৫ নম্বর কর্তন করা হবে। এদের মধ্যে যারা সরকারি কলেজে ভর্তি হয়েছেন তাদের ৭ দশমিক ৫ নম্বর কাটা হবে। এরপর মেধা তালিকা তৈরী করা হবে।
সভার সিদ্ধান্ত অনুযায়ী বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য বিদেশী শিক্ষার্থীদের কোটা আগের মতো ৫০ শতাংশ থাকবে। এছাড়া আগামী শিক্ষাবর্ষ থেকে বিডিএস এর কোর্স ৫ বছর মেয়াদী করা হবে।
এমবি





