ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের অপেক্ষমান তালিকার সাক্ষাৎকার আগামী ২২ এপ্রিল গ্রহণ করা হবে। মেধা তালিকার ভর্তিকার্যক্রম শেষে ৪৪১টি আসন ফাঁকা থাকায় অপেক্ষমান তালিকা থেকে আসন ফাঁকা থাকা পর্যন্ত ভর্তি করা হবে।
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক অফিস সূত্র মতে, মেধা তালিকা থেকে ভর্তি শেষে ধর্মতত্ত্বঅনুষদ ভূক্ত ‘এ’ ইউনিটের আল-কুরআন এন্ড ইসলামীক স্টাডিস বিভাগে ২ টি, আল-হাদীস এন্ড ইসলামীক স্টাডিস বিভাগে ১ টি এবং দাওয়া এন্ড ইসলামীক স্টাডিস বিভাগে ১৮টি আসন ফাঁকা আছে।
সমাজ বিজ্ঞান ও মানবিক অনুষদ ভূক্ত ‘বি’ ইউনিটের ইংরেজি বিভাগে ১০টি, বাংলা বিভাগে ১৩ টি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১৮টি, আরবী ভাষা ও সাহিত্য বিভাগে ৭৯ টি আসন ফাঁকা আছে। একই অনুষদ ভুক্ত ‘সি’ ইউনিটের অর্থনীতি বিভাগে ৯টি এবং রাষ্ট্র্রনীতি ও লোকপ্রশাসন বিভাগে ৪৫টি আসন ফাঁকা আছে।
আইন ও শরিয়াহ অনুষদ ভূক্ত ‘এইচ’ ইউনিটের আইন ও মুসলিম বিধান বিভাগে ২৭টি এবং আল-ফিকহ্ বিভাগে ২৩টি আসন ফাঁকা আছে।
ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ভূক্ত ‘ডি’ ইউনিটের ফলিত পদার্থ বিজ্ঞান, ইলেক্ট্রনিক্স ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগে ৪১টি, এবং কম্পিউটার বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং বিভাগে ৭টি আসন এবং একই অনুষদ ভুক্ত ‘ই’ ইউনিটের ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগে ৩৩টি, বায়টেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ২৮টি আসন এবং ‘এফ’ ইউনিটের গনিত বিভাগে ১৩টি এবং পরিসংখান বিভাগে ৪০টি আসন ফাঁকা আছে।
বাণিজ্য অনুষদ ভূক্ত ‘জি’ ইউনিটের হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগে ৩টি, ব্যবস্থাপনা বিভাগে ৩০টি , ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগে ১টি আসন ফাঁকা আছে।
ফাঁকা আসান সমুহে আবেদন করা সাপেক্ষে ২২ এপ্রিল অপেক্ষমান তালিকা থেকে সাক্ষাৎকার গ্রহণ করা হবে। এ বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে (www.iu.ac.bd) বিস্তারিত জানা যাবে।
এসএইচ





