জাতীয় বিশ্ববিদ্যালয়ে উচ্চমান সহকারী, নিম্নমান সহকারী ও এম এল এস এস পদে জনবল নিয়োগের লিখিত পরীক্ষা শুক্রবার ও শনিবার অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ ফয়জুল করিম বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়োগ পরীক্ষা ইডেন মহিলা কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

পরীক্ষার আসন বিন্যাস জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.nu.edu.bd) তে পাওয়া যাবে।

ঢাকা, ২৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ