জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষক সমিতির ২০১৫ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রফেসর মো. খবির উদ্দিন ও সাধারণ সম্পাদক পদে ফার্মেসি বিভাগের প্রফেসর মোহাম্মদ মাফরুহী সাত্তার নির্বাচিত হয়েছেন।
সোমবার নির্বাচন কমিশনার প্রফেসর একেএম আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আগামী ৩১ ডিসেম্বর শিক্ষকদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কোনো পদেই একাধিক প্রার্থী না থাকায় সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে আওয়ামী প্যানেল থেকে নয়জন এবং বিএনপি প্যানেল থেকে ছয়জন বিজয়ী হন।
সভাপতি-সাধারণ সম্পাদক ছাড়াও অন্য বিজয়ীরা হলেন- সহ সভাপতি নাজমুল আলম, কোষাধ্যক্ষ পদে অধ্যাপক আবু দায়েন, যুগ্ম সম্পাদক মুহম্মদ নজরুল ইসলাম ও নির্বাহী সদস্য পদে অজিত কুমার মজুমদার, অসিত বরণ পাল, এসএম বদিয়ার রহমান, রাশেদা আখতার, শামছুল আলম, মোহাম্মদ কামরুল আহসান, শরিফ উদ্দিন, ফরিদ আহমেদ, বশির আহমেদ ও মো. আনোয়ার খসরু পারভেজ।
নির্বাচন কমিশনার বলেন, কোনো পদে একাধিক প্রার্থী না থাকায় তাদের বিজয়ী ঘোষণা করা হয়েছে।
এমকে





