রাজশাহী বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন আগামী ২৭ আগষ্ট ২০১৬ অনুষ্ঠিত হবে।

সোমবার বেলা ১২ টায় বিভাগের সভাপতির কক্ষে কলা অনুষদের ডীন ও অ্যালামনাই অ্যাসোসিয়েশন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. এফ এম এ এইচ তাকী সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে সাংবাদিকদের এসব তথ্য জানান।

লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, ইসলামিক স্টাডিজ বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সম্মেলনে অংশগ্রহণ করতে ইচ্ছুক বিভাগ থেকে বি এ (অনার্স), এম এ, এমফিল, পিএইচ,ডি যে কোন একটি ডিগ্রি থাকলে সাধারণ সদস্য ১০০০+৫০০=১৫০০ টাকা, আজীবন সদস্য ১০০০+৫০০০=৬০০০ (এককালীন), সহযোগী সদস্য (কেবলমাত্র অনার্স ও মাস্টার্সে অধ্যায়নরত শিক্ষার্থী) ৬০০+২০০=৮০০ টাকা প্রদান করে নির্ধারিত ফরম পূরণের মাধ্যমে সম্মেলনে অংশগ্রহণ করতে পারবেন।

এ সম্মেলনে অংশগ্রহণ করতে ইচ্ছুক সদস্যদের স্পাউসগণের মাথাপিছু রেজিস্ট্রেশন ফীসহ ১২০০ টাকা এবং তাদের সন্তানদের জন্য মাথাপিছু ৬০০ টাকা (রেজিস্ট্রেশন ফি ব্যতীত) ফি নির্ধারণ করা হয়েছে (আবাসন নিজ দায়িত্বে)। সকল ধরণের সদস্য ফি ইসলামিক স্টাডিজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন, সঞ্চয়ী হিসাব নং ০২০০০০৮৬১৭৪১৬ অগ্রণী ব্যাংক, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা অনুকুলে জমা দিয়ে নির্ধারিত ফরম পূরণ করে ৩১ জুলাই ২০১৬ তারিখের মধ্যে আহ্বায়কের নিকট পৌঁছাতে হবে। ইসলামিক স্টাডিজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ফরম সরাসরি বিভাগ থেকে অথবা বিভাগের ওয়েবসাইট www.ru.ac.bd /isd থেকে ডাউনলোড করা যাবে।

এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর মো. বেলাল হোসেন, সহকারী অধ্যাপক হাফিজুর রহমান, প্রফেসর ড. মোহাম্ম্দ মাহবুবুর রহমান, প্রফেসর ড. এ কে এম আব্দুল লতিফ প্রমুখ।

এমআইএস