পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষ ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন প্রক্রিয়া শেষ হচ্ছে আজ রাত ১২ টায়। গত ২৫ অক্টোবর থেকে এ আবেদন প্রক্রিয়া শুরু হয়।

এ বছর ৩ টি অনুষদে মোট ২০ টি বিভাগে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কাছ থেকে অনলাইন আবেদন গ্রহণ করা হয়। ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৩শে ডিসেম্বর। প্রবেশপত্র ডাউনলোড, আসন বিন্যাস ও ফলাফল সম্পর্কিত বিস্তারিত তথ্য জানা যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.pust.ac.bd) থেকে।

রাকিবুল/নাজিব