পরীক্ষার সময় কমানোর সিদ্ধান্ত বাতিলের দাবিতে গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয় ঘেরাও করে ঢাকা-সহ আমেপাশের কলেজের শিক্ষার্থীরা। গ্রেডিং পদ্ধতির ফাইনাল নতুন ঘোষণা অনুযায়ী ৪ ক্রেডিটের অনার্স, মাস্টার্স, ডিগ্রী পরীক্ষার সময়সীমা ৪ ঘন্টা থেকে ৩০ মিনিট কমিয়ে ৩.৩০ ঘন্টা ও ৩ ঘন্টার পরীক্ষা ২.৩০ ঘন্টা করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

নতুন এই ঘোষণার পর বিভিন্ন কলেজে ছাত্ররা আন্দোলন করে আসছিল। আজ সারাদেশে ডিসি ও অধ্যক্ষের মাধ্যমে ভিসি বরাবর স্মারকলিপি দেয়া হয়। ঢাকায় জাতীয় বিশ্ববিদ্যালয় ঘেরাও করে স্মারকলিপি দেয়া হয়।

জাবি কর্তৃপক্ষ আগামী ২৪ আগস্টের মধ্যে সিদ্ধান্ত নেবেন বলে আশ্বাস দেন। শিক্ষার্থীরা ২৪ তারিখ পর্যন্ত আল্টিমেটাম দেন। এর মধ্যে সময় কমানোর সিদ্ধান্ত প্রত্যাহার না করলে আগামী ২৪ তারিখ সংবাদ সম্মেলন ও ২৭ তারিখ প্রেসক্লাবের সামনের সড়ক অবরোধের ঘোষণা দেন।

উল্লেখ্য, আগামী ৫ সেপ্টেম্বর হতে ৩য় বর্ষের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ঘেরাও কর্মসুচীতে ঢাকা, ইডেন, বাঙলা, ভাওয়াল, বোরহানউদ্দিন, টঙ্গী, সিদ্ধেশ্বরী বিশ্ববিদ্যালয়, আনন্দমোহন, বদরুন্নেসা, কবি নজরুল, সোহরাওয়ার্দীসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।

সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা কলেজের নাজমুল ইসলাম সাদ্দাম, রাসেল সরদার, ইডেন কলেজের লুবাইনা আন্নি, নবীনা, সিদ্ধেশ্বরী কলেজের গিয়াসউদ্দিন, বাঙলা কলেজের সজীব, ভাওয়াল কলেজের অনিক, সোহওয়ার্দী কলেজের জি.এম, আনন্দমোহন কলেজের সাজিদ প্রমুখ।

শিক্ষার্থীরা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় বিভিন্ন সময়ে ছাত্রদের ‘গিনিপিগ’ বানান। হাজারো সমস্যা সংকটের মধ্যে পরীক্ষার সময় কমিয়ে দিলে ছাত্রদের দুর্ভোগ আরো বাড়বে।

এমবি