সকাল আটটায় ক্যাম্পাসে এসে ক্লাস রুমে স্যারের লেকচার আর বন্ধুদের সাথে আড্ডায় সময় পার হয়ে যায়। একটানা ক্লাসের ফাঁকে সামান্য একটু সময় পেলেই ছুটে আসে ঝাল চত্তরে। মুহুর্তেই জমে ওঠে আড্ডা।

বেস কয়েক দিন দুপুর হলেই গ্রহরাজের তাপ দাহে উত্তপ্ত হয়ে ওঠে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গন। তাই প্রাকৃতিক বন্ধু গাছের ছায়াতে জমে আড্ডা।

ঝাল চত্তর আর ডায়না চত্তর যেন আড্ডার প্রাণ। ঘড়ির কাটা বারোটার দিকে যত আগায় আড্ডা ততো ভাড়ী হয়। নানা রকম মৌসুমী ফল (আমড়া, পেয়ারা, বাতাবিলেবু, কামরাঙ্গা) আর ঝাল মুড়ি আড্ডাকে আরোও প্রাণজ্বল করে তলে।

প্রদর্শীত ছবিটি আজ দুপুর ১১.৪৫ মিনিটে ক্যামেরা বন্ধি করে (টাইমনিউজবিডি.কম) ইবি প্রতিনিধি। ঘড়ির অপেক্ষায় দাঁড়িয়ে থাকার ফাঁকে আইসক্রিম খেয়ে একটু শান্তি খোজার চেষ্টা।

 

এসএইচ