বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একটি ছাত্রীহলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার বেলা সাড়ে ১০ টার দিকে হলের তৃতীয় তলায় আগুনের সুত্রপাত হয়।
দমকল বাহিনীর সদর দপ্তরের ডিউটি অফিসার এনায়েত হোসেন জানান, ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে যায়। কিন্তু তার আগেই হলের লোকজন আগুন নিভিয়ে ফেলে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
তবে লালবাগ থানার ডিউটি অফিসার জানান, বুয়েটের হলে কোন আগুন লাগার খবর আমরা পাইনি।
এআর





