কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের ৪২৭ নম্বর কক্ষে এ ভোট গ্রহণ চলবে।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাসী গ্রগতিশীল শিক্ষক প্যানেল থেকে সভাপতি পদে অর্থনীতি বিভাগের প্রফেসর ড. আ ন ম রেজাউল করিম এবং সাধারণ সম্পাদক পদে ইংরেজি বিভাগের প্রফেসর ড. এ এইচ এম আক্তারুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করবেন।

অপরদিকে বাংলাদেশি জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক প্যানেল থেকে সভাপতি পদে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের প্রফেসর ড. মো. মিজানুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ অলি উল্লাহ প্রতিদ্বন্দ্বিতা করছে।

এ ছাড়াও সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক, কোষাধ্যক্ষ ও সদস্যসহ মোট ১৫টি পদে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ৩৫৯ জন শিক্ষক ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলেও জানা গেছে।

এআর