'প্রদীপ্ত বৈশাখে দীপ্ত পদচারণা'শীর্ষক প্রতিপাদ্য বিষয় ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাংলা নববর্ষ-১৪২১ কে স্বাগত জানানোর জন্য দিনভর নানা ধরনের আয়োজন করেছে।
এ উপলক্ষে পহেলা বৈশাখ ১৪২১ বঙ্গাব্দ (১৪ এপ্রিল ২০১৪) সকাল ৯টায় ছাত্র-শিক্ষক কেন্দ্র চত্বর থেকে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের নেতৃত্বে ‘মঙ্গল শোভাযাত্রা' বের হবে। মঙ্গল শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের সবগুলো বিভাগ,ইনস্টিটিউট,হল ও অফিসের সকল শিক্ষক, ছাত্র, কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করবেন।
সকাল ১০টায় বাংলা বিভাগের আয়োজনে মহুয়া তলায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হবে। বেলা সাড়ে ৩টায় ছাত্রকল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের আয়োজনে মহুয়া তলায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিকেল ৫টায় ছাত্র-শিক্ষক কেন্দ্রের আয়োজনে সেলিম আল দীন মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হবে। সন্ধ্যে সাতটায় সেলিম আল দীন মুক্তমঞ্চে বাংলা বিভাগের আয়োজনে নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।
উপরোক্ত অনুষ্ঠান ছাড়াও বিভিন্ন বিভাগ,ইনস্টিটিউট ও সংগঠনসমূহ পৃথক পৃথকভাবে নানা ধরনের অনুষ্ঠান আয়োজন করেবে বলে জানা গেছে।
[b]ঢাকা, ১২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
শিক্ষা
পহেলা বৈশাখে জাবিতে দিনভর কর্মসূচি
'প্রদীপ্ত বৈশাখে দীপ্ত পদচারণা'শীর্ষক প্রতিপাদ্য বিষয় ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাংলা নববর্ষ-১৪২১ কে স্বাগত জানানোর জন্য দিনভর নানা ধরনের আয়োজন করেছে





