চলমান ভ্যাটবিরোধী আন্দোলনের মধ্যেই এবার দুই দিনের বন্ধ ঘোষণা করা হয়েছে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়। শনিবার ও রবিবার বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীরা আন্দোলন করছে, সে জন্য দুই দিনের জন্য বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম কিছুটা পিছিয়ে দেওয়া হয়েছে। এটাকে বন্ধ বলা যাবে না ঠিক।’
এদিকে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী জানান, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে মেইল করে জানানো হয়েছে যে ১২ ও ১৩ সেপ্টেম্বর কোনো ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হবে না। কয়েকজন শিক্ষার্থীকে ফোন করে ক্যাম্পাসে না আসার জন্যও বলা হয়েছে।
তবে বেশ কয়েকজন শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘এটা প্রশাসনের একটি কৌশল। কারণ ক্যাম্পাস বন্ধ হলে শিক্ষার্থীরা একত্রিত হতে পারবে না।’
এআই





