শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদজুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এবার জেএসসি ও জেডিসিতে পাসের হার বেড়েছে। তবে কমেছে জিপি-৫ এর সংখ্যা।

সোমবার (২৪ ডিসেম্বর) মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এসব তথ্য জানান। এর আগে সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনলাইনে সিস্টেমে ফল প্রকাশ করেন।

এবার পরীক্ষায় অংশ নিয়েছিল ২৫ লাখ ৯৮ হাজার ১৬৯ জন শিক্ষার্থী। গত বছর এর সংখ্যা ছিল ২৪ লাখ ৮২ হাজার ৩৪২ জন। এবার পরীক্ষায় ১ লাখ ১৬ হাজার ৮২৭ জন পরীক্ষার্থী বেশি অংশ নিয়েছে । পাস করেছে ২২ লাখ ৩০ হাজার ৮২৯ জন। গত বছর পাস করেছিল ২০ লাখ ১৮ হাজার ২৭১ জন শিক্ষার্থী। এবার ২ লাখ ১২ হাজার ৫৫৮ জন শিক্ষার্থী বেশি পাস করেছে।

এ বছর পাসের হার ৮৫.৮৩ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৮৩.৬৫ শতাংশ। পাসের হার বেড়েছে ২.১৮ শতাংশ।

জেএসসিতে এ বছর পাসের হার ৮৫.২৮ এবং জেডিসিতে ৮৯.০৪ শতাংশ। জেএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৬৮ হাজার ৯৫ জন শিক্ষার্থী। গত বছর পেয়েছিল ১ লাখ ৯১ হাজার ৬২৮ জন, কমেছে ৯৫ হাজার ৭৩১ জন।

এবার শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ৪ হাজার ৭৬৯ জন। গত বছর ছিল ৫ হাজার ২৭৯টি, কমেছে ৫১০টি প্রতিষ্ঠান।