ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকারকে আল্টিমেটাম দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষক।
একাডেমিক কাউন্সিল ও বোর্ড অফ এডভান্স স্টাডিজের সভা অহ্বানের দাবিতে রোববার বেলা সাড়ে ১১টায় ভিসির সাথে সাক্ষাৎ করে শিক্ষকগণ এ আল্টিমেটাম দিয়েছেন।
একজন শিক্ষক জানান, গত দেড় বছর যাবৎ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের কোন সভা অনুষ্ঠিত হয়নি। শিক্ষকগণ বলেন, এ্যকাডেমিক কাউন্সিলের সভা ছাড়া সকল কার্যক্রম ভিসির একক সিদ্ধান্তেই চালাচ্ছেন।
এদিকে দীর্ঘ সময় একাডেমিক কাউন্সিলের সভা অহ্বান না করলেও বিভিন্ন বিভাগে নিয়োগ বাণিজ্য ছিল অপ্রতিরোধ্য। এছাড়া বোর্ড অফ স্টাডিজ ছাড়াই চলছে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম। যা বিশ্ববিদ্যালয়ের আইন সিদ্ধ নয় বলে মন্তব্য করেন শিক্ষকরা।
এ সময় শিক্ষকরা একাডেমিক কাউন্সিলের সভায় অনুমোদন না করেই নতুন বিভাগ খোলাসহ ভিসির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ করেন।
রোববার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন গ্রীণ ফোরাম ও জিয়া পরিষদের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষক ভিসির সাথে সাক্ষাতের সময় এসব কথা বলেন।
সাক্ষাৎ শেষে শিক্ষকগণ এ মাসের মধ্যে একাডেমিক কাউন্সিল এবং বোর্ড অফ এডভান্স স্টাডিসের সভা আহ্বানের জন্য আল্টিমেটাম দিয়েছেন। এ সময় যাথাযথ দায়িত্ব পালনে ব্যর্থ হলে ভিসি আবদুল হাকিম সরকারকে ভিসি পদ থেকে সরে দাড়ানোর কথা বলেন শিক্ষগণ।
গ্রীণ ফোরামের সভাপতি প্রফেসর ড. শহীদ মোহাম্মদ রেজওয়ান বলেন, আমরা ভিসির সাথে সাক্ষাৎ করেছি। ভিসিকে একাডেমিক কাউন্সিলের সভা আহব্বানে সময় বেধে দিয়েছি। তিনি আমাদের দ্রুততম সময়ে সভা আহ্বানের আশ্বাস দিয়েছেন।
জিয়া পরিষদের সভাপতি প্রফেসর ড. আলীনূর বলেন, ভিসিসহ প্রশাসনের সর্বস্তরের কর্তাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ রয়েছে। একাডেমিক কার্যক্রমের দিকে নজর না দিয়ে তারা আখের গোছাতে ব্যস্ত।
আগামী ৩০ তারিখের মধ্যে একাডেমিক কাউন্সিলের সভা আহ্বান না করলে আমরা কঠোর আন্দোলনে বাধ্য হব বলে জানান তারা।
এমএ





