২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) এক বছর/দু’বছর মেয়াদী এমএড (সান্ধ্য) কার্যক্রমে ভর্তির আবেদন শুরু ১১ জুন। কোর্সে ভর্তির জন্য আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে।
মঙ্গলবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় জনসংযোগ অধিদপ্তর থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
আগামী ১১ জুন, ২০১৫ থেকে ৯ জুলাই, ২০১৫ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে সোনালী ব্যাংক থেকে নির্ধারিত কার্যদিবস ও সময়ের মধ্যে ১,০০০/- (এক হাজার) টাকা জমা দিয়ে আবেদনপত্র সংগ্রহ করা যাবে।
আবেদনপত্র পূরণ করে আগামী ৯ জুলাই, ২০১৫ বিকাল ৩টা ৩০মিনিট পর্যন্ত ইনস্টিটিউটের ১০৫ নং কক্ষে জমা দেওয়া যাবে। আগামী ১০ জুলাই, ২০১৫ শুক্রবার সকাল ১০টায় আইইআর ভবনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি বিজ্ঞপ্তির পূর্ণবিবরণ ঢাকা বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে (www.du.ac.bd) পাওয়া যাবে।
বিএড (সম্মান)/বিএড বা সমতুল্য ডিগ্রিপ্রাপ্ত অথবা ২০১৪ সালে উক্ত পরীক্ষায় অংশগ্রহণকারীগণ ভর্তির জন্য আবেদন করতে পারবেন।
কেএইচ





