আগামীকাল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ ইং শিক্ষাবর্ষের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ ভিত্তিক ই ইউনিট এবং জীব ও ভূ-বিজ্ঞান অনুষদ ভিত্তিক এফ ইউনিটের পরিক্ষা অনুষ্ঠিত হবে। চার শিফটে এ পরিক্ষা অনুষ্ঠিত হবে।

সকাল ৯:০০ টা থেকে ১০:০০ টা পর্যন্ত প্রথম শিফট আর সকাল ১১:৩০ মিনিট থেকে দুপুর ১২:৩০ টা পর্যন্ত ই ইউনিটের পরিক্ষা দুই শিফটে অনুষ্ঠিত হবে এবং দুপুর ২:০০ টা থেকে ৩:০০ টা প্রথম শিফট আর ৪:০০ টা থেকে ৫:০০ টা পর্যন্ত এফ ইউনিটের দ্বিতীয় শিফটের পরিক্ষা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য যে, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদভুক্ত ই ইউনিটে ৯০ টি আসনের বিপরীতে আবেদন করেছে ৮ হাজার ২৭৫ জন শিক্ষার্থী। প্রতি আসনে লড়বে ৯২ জন (প্রায়) এবং এফ ইউনিটে ১২০ টি আসনেরর বিপরীতে আবেদন করেছে ৫ হাজার ৫৫০ জন পরীক্ষার্থী । এখানে প্রতি আসনে লড়বে ৪৬ জন।

ইভান/জারিফ