ভোলায় এসএসসি পরীক্ষায় পাস করেছে ৯ হাজার ৩২ জন। এদের মধ্যে ছাত্র ৪ হাজার ৮৭৮ জন এবং ছাত্রী ৪ হাজার ১৫৪ জন। জেলায় পাসের হার ৭০. ৫৮ %।
বৃহস্পতিবার প্রকাশিত ফলাফল বিশ্লেষনে দেখা গেছে বরিশাল বিভাগে ভোলা জেলা ৫ম স্থান অর্জন করেছে। এছাড়া পাসের হারে জেলায় ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে।
এবছর জেলার ১৯১টি শিক্ষা প্রতিষ্ঠা থেকে মোট অংশগ্রহন করেছে ১২ হাজার ৯৯৭ জন শিক্ষার্থী। এদের মধ্যে ছাত্র ছিলো ৭ হাজার ৪০ এবং ছাত্রী ছিলো ৫ হাজার ৭৫৭জন। বরিশাল শিক্ষাবোর্ডের কন্ট্রোলার মো: আনোয়ারুল আজিম এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে ভোলার জেলার ৬টি স্কুল শতভাগ পাস করেছে। এছাড়াও ভোলার লালমোহন উপজেলার বালুর চর দালাল বাজার মাধ্যমিক থেকে কেউ পাস করেনি। তবে এ বিদ্যালয় থেকে মোট কতজন পরীক্ষা দিয়ে তা জানা যায়নি।
শাহীন/এমএনজে





