পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ছুটি শেষে ৩ অক্টোবর থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অফিসসমূহ খুলছে। সেই সঙ্গে ৪ অক্টোবর হতে ক্লাসসমূহ যথারীতি চলবে। এছাড়াও ৩ অক্টোবর সকাল ৯টায় আবাসিক হলসমূহ খুলে দেওয়া হবে।
ইবির তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের শাখা কর্মকর্তা রাশিদুজ্জামান খান টুটুল এ তথ্য নিশ্চিত করেছেন।
কেএইচ





