ডাকসু নির্বাচনে মুহসীন হল সংসদে ভিপি নির্বাচিত হয়েছেন ছাত্রলীগ মনোনীত প্রার্থী শহিদুল হক শিশির। এছাড়াও জিএস ও এজিএস পদেও ছাত্রলীগের প্রার্থীরাই জয়ী হয়েছেন।
ওই হলের জিএস হয়েছেন মেহেদী হাসান মিজান (ছাত্রলীগ), এ জি এস হলেন সাদিল আব্বাস (ছাত্রলীগ)।
নির্বাচিত নতুন ভিপির গ্রামের বাড়ি শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায়।
তিনি ভেদরগঞ্জ কিন্ডারগার্টেন, পুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিরপুরের মনিপুর স্কুল অ্যান্ড কলেজ, ভেদরগঞ্জ মডেল হাইস্কুল, এম এ রেজা ডিগ্রি কলেজ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন।
এমআর





