ইসলামী বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তনে রেজিস্ট্রেশনের সময় বৃদ্ধি করেছে কর্তৃপক্ষ। সময় বৃদ্ধি করে আগামী ২০ নভেম্ববর পর্যন্ত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস. এম আব্দুল লতিফ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার সন্ধায় প্রশাসন এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৭ জানুয়ারী ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪র্থ সমাবর্তন অনুষ্ঠিত হবে। সমাবর্তনে উপস্থিত থাকতে সম্মতি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মোঃ আবদুল হামিদ।

হিমেল/জেড