জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ১-৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

শনিবার কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ আলী জানান, নতুন শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ১ থেকে ৩ ডিসেম্বর নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে এখনো বিস্তারিত সময়সূচি নির্ধারণ করা হয়নি।

তবে চারুকলা ও নাট্যতত্ত্ব বিভাগে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষাসহ ব্যবহারিক পরীক্ষা থাকায় কলা ও মানবিক অনুষদের পরীক্ষা ১-৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ১৭ থেকে ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। এই বছর ভর্তি পরীক্ষায় মোট ১ লাখ ৯৬ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করা হয়।

এসএইচ