পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী অনার্স ২য় ও ৪র্থ বর্ষের ফলাফল প্রকাশের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন করছে ঢাবি অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা।

আজ সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই অনশন শুরু করে তারা। একই ইস্যুতে গত ১৪ই সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন থেকে এই অনশন কর্মসূচীর ঘোষণা দেয়া হয়।

তাদের দাবি পরিক্ষার পর দীর্ঘ ৮ মাস হয়ে গেলেও এখনো কোন ফলাফল প্রকাশের সম্ভাবনা নেই। ৭ কলেজের এখন কর্তৃপক্ষ ঢাবির সাথে কথা বলেও এই বিষয়ে কোন আশ্বাস পাওয়া যায় নি।

বরং শিক্ষার্থীরা এ বিষয়ে ভিসিসহ ঢাবি কর্তৃপক্ষের সাথে কথা বলতে চাইলে তারা জানায়, তাদেরকে জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে এই ৭ কলেজ। তারা নিতে চায় নি।

পাশাপাশি তারা শিক্ষার্থীদের উপদেশ দিয়ে বলে, ফলাফল প্রকাশের জন্য আন্দোলন না করে বরং আবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরে যাওয়ার জন্য আন্দোলন করা উচিত শিক্ষার্থীদের।

৭ কলেজের শিক্ষার্থীদের সাথে কথা বলতে চাইলে তারা জানায়, তাদের সহপাঠী যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে তারা মাস্টার্সে ভর্তি হয়ে যাচ্ছে। পাশাপাশি সম্প্রতি সরকারি চাকরির বড় সার্কুলারগুলোতে তাদের সহপাঠীরা আবেদন করতে পারছে কিন্তু তারা পারছে না।

তারা আরও জানায়, পৃথিবীতে এখন পর্যন্ত কোন দেশ আবিষ্কার হয় নি যে দেশে পরিক্ষা নেওয়ার জন্য তারপর ফলাফল প্রকাশের জন্য আন্দোলন করতে হয়।

জেড