ঘূর্ণিঝড় ‘ফণী’র কারণে আগামী শনিবার (০৪ মে) উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের সব বিভাগের পরীক্ষা স্থগিত করা হয়েছে। ০৪ মে’র পরীক্ষা ১৪ মে (মঙ্গলবার) যথা সময়ে অনুষ্ঠিত হবে।

আজ (০২ মে) বৃহস্পতিবার ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক এই তথ্য জানিয়েছেন।

রুটিন অনুযায়ী আগামী ০৪ মে সকালে উচ্চতর গণিত প্রথম পত্র ও ইসলাম শিক্ষা প্রথম পত্র এবং বিকেলে গার্হস্থ্য অর্থনীতির প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

পরিবর্তিত রুটিন অনুযায়ী ০৪ মে’র পরীক্ষা আগামী ১৪ মে (মঙ্গলবার) একই সময়ে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ঘূর্ণিঝড় ‘ফণী’শুক্রবার (০৩ মে) ভারতের ওড়িশা হয়ে বাংলাদেশে আঘাত হানতে পারে। এই জন্য উপকূলীয় ১৯ জেলার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে।

এমবি