চট্টগ্রামের প্রকৌশলীমাহফুজুর রহমানকেমুখ ও হাত বাঁধা অবস্থায় পুলিশ উদ্ধার করেছে।

খুলনার কয়রা উপজেলার সুন্দরবনের হাড্ডা এলাকা থেকে শনিবার রাত ৮টার দিকে তাকে উদ্ধার করা হয়। তবে পুলিশ এ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি।

খুলনার পুলিশ সুপার হাবিবুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ১ অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী মাহফুজুর রহমান অপহৃত হন। কয়রা থানা পুলিশ শনিবার টহলের সময় সুন্দরবনের হাড্ডায় জলদস্যু দেখে সেখানে অভিযান চালায়। পুলিশের অভিযানের সময় জলদস্যুরা পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে হাত-মুখ বাঁধা প্রকৌশলী মাহফুজুর রহমানকে উদ্ধার করে কয়রা থানায় নিয়ে আসে।

জেএ