সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবার গড় পাশের হার ৯১ দশমিক ৩৪ ভাগ। এবছর ১৪ লাখ ৩২ হাজার ৭২৭ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। তার মধ্যে ১৩ লাখ ৩৩ হাজার ৩৩১ জন শিক্ষার্থী পাশ করেছে। জিপিএ ৫ পেয়েছে ১ লাখ ৪২ হাজার ২৭৬ জন শিক্ষার্থী। জিপিএ ৫ পেয়েছে ১ লাখ ৪২ হাজার ২৭৬ জন।
মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি বোর্ডের পাশের হার যথাক্রমে-
[b]ঢাকা বোর্ড:[/b] ৯৩.৯৪%
[b]চট্টগ্রাম বোর্ড:[/b] ৯১.৪০%
[b]রাজশাহী বোর্ড:[/b] ৯৬.৩৪%
[b]যশোর বোর্ড:[/b] ৯২.১৯%
[b]কুমিল্লা বোর্ড:[/b] ৮৯.৯২%[b]
সিলেট বোর্ড:[/b] ৮৯.২৩%
[b]বরিশাল বোর্ড:[/b] ৯০.৬৬%
[b]দিনাজপুর বোর্ড:[/b] ৯৩.২৬%
[b]মাদ্রাসা বোর্ড:[/b] ৮৯.২৫%
[b]টেকনিক্যাল বোর্ড:[/b] ৮১.৯৭%
[b]ডিআইবিএস(ঢাকা):[/b] ৯২.৬৭%
ফলাফল জানতে ক্লিক করুন: www.educationboardresults.gov.bd
এছাড়া যে কোনো মোবাইলে ম্যাসেজ অপশনে গিয়ে সাধারণ বোর্ডের জন্য SSC ও মাদ্রাসা বোর্ডের জন্য Dakhil লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাসের সাল লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। যেমন: (SSC Dha 123456 2013 and send the sms to 16222)।
এ বছর এসএসসি ও সমমানের পলীক্ষা ৯ ফেব্রুয়ারি শুরু হয়ে চলে মার্চ ২২ পর্যন্ত। এতে মোট ১৪ লাখ ৩২ হাজার ৭২৭ শিক্ষার্থী অংশ নেয়।
[b]ফল পুনর্নিরীক্ষণ[/b]
১৮ মে থেকে ২৪ মে পর্যন্ত ফল পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে। সেজন্য শুধু টেলিটক মোবাইলে মেসেজ অপশনে গিয়ে RSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল লিখে আবারও স্পেস দিয়ে বিষয় কোড লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
ফিরতি এসএমএসে আবেদন ফি কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি পিন নম্বর দেওয়া হবে। আবেদনে সম্মত থাকলে RSC লিখে স্পেস দিয়ে YES লিখে স্পেস দিয়ে পিন নম্বর লিখে স্পেস দিয়ে মোবাইল নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
[b]ঢাকা, ১৭ মে (টাইমনিউজবিডি.কম)//এনএস[/b]
শিক্ষা
১১ বোর্ডের পাশের হার
সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবার গড় পাশের হার ৯১ দশমিক ৩৪ ভাগ। এবছর ১৪ লাখ ৩২ হাজার ৭২৭ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। তার মধ্যে ১৩ লাখ ৩৩ হাজার ৩৩১ জন শিক্ষার্থী পাশ করেছে। জিপিএ ৫ পেয়েছে ১ লাখ ৪২





