চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)’র গত শনিবার ছাত্রলীগের সহসভাপতি তায়েফুল হক তপুর ওপর হামলা পরবর্তীতে হওয়া ভাঙচুর ও লুঠপাটের ঘটনায় ডাকাতি মামলা করতে গেলে থানা মামলা নিচ্ছে না বলে অভিযোগ করেছেন এক ছাত্রলীগ নেতার পরিবার।
জানা যায়, গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের আবদুর রব হলের ঝুপড়িতে তায়েফুল হক তপুর ওপর হামলা চালিয়ে তাকে মারাত্মকভাবে আহত করে ছাত্রলীগের একটি পক্ষ। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ‘বাংলার মুখ’র নেতাকর্মীরা তপুর ওপর হামলা চালিয়েছেন অভিযোগ এনে ওইদিন রাতেই এই পক্ষের নেতা কেন্দ্রীয় ছাত্রলীগের সহসম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীসহ বেশ কয়েকজন নেতার বাড়িতে ভাঙচুর চালানো হয়। এ সময় লুঠপাঠেরও অভিযোগ আনেন বাংলার মুখের নেতাকর্মীরা।
এ ঘটনায় কেন্দ্রীয় ছাত্রলীগের সহসম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীর মা জাহেদা আমিন চৌধুরী রোববার রাতে প্রতিপক্ষ ছাত্রলীগের নয় নেতার নামে মামলা করার উদ্দেশ্যে স্থানীয় হাটহাজারী থানায় অভিযোগ জমা দেন।
তিনি আরও বলেন, ‘মঙ্গলবার সকাল থেকে এখন পর্যন্ত মামলার দাবি নিয়ে থানায় অপেক্ষা করছি। এখনও মামলা নিচ্ছেন না ওসি।’
জানতে চাইলে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন মো. জাহাঙ্গীর আলমের সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেন নি।
এমই





