ব্রিটিশ কাউন্সিল খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেক।

তিনি বলেছেন, ব্রিটিশ কাউন্সিল সাময়িক বন্ধ আছে। ভবনের বেশকিছু অবকাঠামোগত সংস্কারের কাজ বাকি ছিল। সেগুলো শেষ হলেই বৃটিশ কাউন্সিল খুলে দেওয়া হবে।’

রোববার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

বৃটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেক বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে দেখা করেন। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।

বৈঠকে প্রসঙ্গে বৃটিশ হাইকমিশনার জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। সন্ত্রাসবাদ মোকাবিলায় সব সময় বাংলাদেশের পাশে রয়েছে যুক্তরাজ্য।
নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তুষ্টির কথাও জানান ব্রিটিশ হাইকমিশনার।

এম এ