‘বাংলাদেশের বাস্তবতা মনে রেখে লক্ষ্য ঠিক করতে হবে। অনেকেই সরকারি চাকরি টার্গেট হিসেবে ঠিক করতে পারেন। কিন্তু মনে রাখতে হবে যে,বাংলাদেশ সরকারের সাথে যুক্ত বিভিন্ন রাষ্ট্রায়ত্ব সেক্টরগুলোকে সরকার আর বড় করছে না,বরং বিভিন্ন বেসরকারি সেক্টরগুলোর কাছে ছেড়ে দিচ্ছে। কাজেই আপনাদের ক্যারিয়ার ঠিক করতে হলে বর্তমান বাস্তবতা মেনে নিয়েই করতে হবে’ বলে জানিয়েছেন বিডিজবস ডটকমের জিএম (মার্কেটিং) প্রকাশ রায় চৌধুরী।
শনিবাব রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৫দিনব্যাপী বিডিজবস ডট কম-আরইউসিসি ক্যারিয়ার উইক ২০১৪’র শেষ দিনে কাজী নজরুল মিলায়নতে ‘প্রিপিয়ারড ইয়রসেলফ ফর দ্যা লোকাল এ্যান্ড গ্লোবাল জব মার্কেট’ শীর্ষক সেমিনার তিনি এ কথা বলেন।
সেমিনারে প্রকাশ রায় চৌধুরী বলেন,বর্তমানে দেশি বিদেশী চাকরির বাজারে ডিগ্রির চেয়ে দক্ষতাকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। আর এ ক্ষেত্রে যেসব শিক্ষার্থীদের মাঝে যোগাযোগ দক্ষতা,ভাষাগত দক্ষতা,তথ্যপ্রযুক্তি দক্ষতা ও পারস্পারিক সম্পর্করক্ষার দক্ষতা বেশি রয়েছে তাদেরচাকরিরবাজারে বেশি গুরুত্ব দেয়া হয়।
তিনি আরো বলেন,বর্তমানে বৃহৎ কর্পোরেশনের চাইতে ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানে কাজের সুযোগ বেশি। তাই শিক্ষার্থীদের চাকুরি ক্ষেত্রে এ বিষয়টি মাথায় রাখতে হবে।
সমাপনী অনুষ্ঠানে রাবি উপাচার্য অধ্যাপক ড. মুহম্মদ মিজানউদ্দিন বলেন,‘এই ক্যারিয়ার উইকের মাধ্যামে শিক্ষার্থীরা বর্তমানে দেশে ও বিদেশের চাকুরির বাজার সর্ম্পকে জানতে পারছে। রাবি শিক্ষার্থীরা অত্যান্ত মেধাবি। তারা নিজেকে যেকোনো জায়গায় যোগ্য হিসেবে উপস্থাপন করতে পারবে।’
তিনি আরও বলেন,‘আরইউসিসি এমন একটি ক্যারিয়ার উইক আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ। ভবিষ্যতে এরকম আয়োজনে বিশ্ববিদ্যালেয়র সব ধরণের সহযোগিতা করবে বলে জানান তিনি।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ছাদেকুল আরেফিন মাতিন বলেন, ‘শিক্ষার্থীদের ক্যারিয়ার সচেতন করে তোলার ক্ষেত্রে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের কার্যক্রম নিশ্চিতভাবেই বিশেষ গুরুত্ব বহন করে। এই সংগঠনটি শিক্ষার্থীদের ক্যারিয়ারের স্বপ্ন সফল করার ক্ষেত্রে যে যে সহযোগিতা প্রয়োজন তা পূরণ করার চেষ্টা করছে। এতে করে সর্বপরি এই বিশ্ববিদ্যালয়ই উপকৃত হবে বলে আমার মনে হয়।
আরইউসিসির সভাপতি ইমরুল কবির খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান,মার্কেটিং বিভাগের শিক্ষক ও আরইউসিসির উপদেষ্টা সহযোগী অধ্যাপক মাজেদুল ইসলাম,আরইউসিসির প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি সৈয়দ আব্দুল্লাহ শাওন প্রমুখ।
সমাপনীঅনুষ্ঠানে বিভিন্ন বিভাগে প্রতিযোগিতায় বিজয়ী দলকে ক্রেস্ট প্রদান করা হয়। পরে সন্ধ্যায় রাজশাহীর মেক ওভার ফ্যাশনের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ৫দিনব্যাপী ক্যারিয়ার উইকেরসমাপ্তি হয়। সেমিনারে প্রায় ১ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
ঢাকা, ২৮ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





