বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ‘দিনাজপুর জেলা ছাত্র কল্যাণ সমিতি’র নতুন কমিটি গঠন করা হয়েছে। সভাপতি হিসেবে ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী মেহনাজ চৌধুরী টুম্পা ও সাধারণ সম্পাদক হিসেবে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুশান্ত রায় মনোনীত হয়েছেন।

বুধবার রাতে জেলা সমিতির সদ্য সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক-সহ সমিতির জৈষ্ঠ্য সদস্যরা এ কমিটি ঘোষণা করেন।

কমিটিতে দায়িত্ব পাওয়া অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি রাইসুল, হিমাদ্রি, নির্মল, তাহমিনা, অপুর্ব, মেজবাহ, আমেনা, জান্নাতুল ফেরদৌস ও সাজু।

যুগ্ম- সাধারণ সম্পাদক আপন, রুয়েল, প্রিন্স ও রুবেল; সংগঠনিক সম্পাদক মোস্তফা, হৃদয়, মেহেদি, মতিউর, রুস্তম ও আকিবুল, অর্ণব, অনিন্দিতা, প্রিয়াঙ্কা ও আলামিন; অর্থ সম্পাদক সিয়াম; উপ-অর্থ সম্পাদক প্রকাশ; দপ্তর সম্পাদক রাকিব; উপ-দপ্তর সম্পাদক সালমান; প্রচার সম্পাদক ইভান চৌধুরী; উপ-প্রচার সম্পাদক আদনান; দূর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক শিমু ও মানস; সাংস্কৃতি বিষয়ক সম্পাদক হাসিব; ধর্ম বিষয়ক সম্পাদক মাহাবুর; স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জাকারিয়া; ক্রিড়া বিষয়ক সম্পাদক ফজলে রাব্বি; আবাসন ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক শারমিন শিলা, রিতু রায় প্রমুখ।

দিনাজপুর জেলা ছাত্র কল্যাণ সমিতির নব-নির্বাচিত কমিটি সভাপতি মেহনাজ চৌধুরী টুম্পা ও সাধারণ সম্পাদক ও সুশান্ত রায় বলেন, ‘আমরা এই কমিটির মাধ্যমে জেলা সমিতিকে আরও সংগঠিত এবং কার্যক্রমের প্রসার বৃদ্ধি করব। এজন্য সকলের সহযোগিতা কামনা করেন তারা।

বিদায়ী কমিটির সভাপতি শামিম-উজ-জামান ও সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন বলেন, ‘কমিটিতে যোগ্যরাই স্থান পেয়েছে। আমরা আশা করি নতুন কমিটির মাধ্যমে জেলা সমিতির কার্যক্রমে আরো গতিশীলতা আসবে’।

প্রসঙ্গত, ক্যাম্পাসে অধ্যায়নরত শিক্ষার্থীদের বিপদ-আপদে পাশে দাঁড়াতে, ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের ভর্তি ও পরবর্তী করণীয় বিষয়ে নবীন শিক্ষার্থীদের বিভিন্ন সহযোগিতায় কাজ করে থাকে ক্যাম্পাসের জেলা ছাত্র কল্যাণ সমিতিগুলো। জেলার শিক্ষার্থীদের জন্য কল্যাণমূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে নিজেদের ভাতৃত্ববোধকে অটুট রাখতেও কাজ করে এসব সংগঠন।

ইভান/জেড