কুষ্টিয়া-ঝিনাইদহ জেলার বিভিন্ন স্কুলে নৈতিক শিক্ষা প্রচার করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ‘মোরালিটি এন্ড হিউমানিটি ডেভেলপমেন্ট সেন্টার’ নামক একটি সংগঠন।
মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার ত্রিবেণী মাধ্যমিক বিদ্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
“জীবন গড়তে,জীবন সাজাতে এবং সভ্যতা বাঁচাতে নৈতিক শিক্ষার কোন বিকল্প নেই” শ্লোগানকে সামনে রেখে তারা আলোচনা সভা করছে।
জানা যায়, ত্রিবেণী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীদের নিয়ে মঙ্গলবার একটি আলোচনা সভা করে ‘মোরালিটি এন্ড হিউমানিটি ডেভেলপমেন্ট সেন্টার’ । সংগঠনটির সভাপতি ওয়াজিদুর রহমান সিথুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুয়েল রানার উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ‘মোরালিটি এন্ড হিউমানিটি ডিভালপমেন্ট সেন্টার’ এর স্বপ্নদ্রষ্টা ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রফেসর ড.রেবা মন্ডল, আল-ফিক্হ বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আমজাদ হোসেন, ত্রিবেণী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোশারফ হোসেন, ইবির আইন বিভাগের শিক্ষার্থী মিফতাহুল হাসান সান, শাকিল আহম্মেদ লাল, সোহেল রানা, নিশান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা সমাজের বিভিন্ন অনৈতিক কর্মকান্ডের বিষয়ে আলোচনা করেন এবং তা থেকে পরিত্রানের দিক গুলো ধরেন।
এমবি





